ঋণ পরিশোধে বিশেষ সুযোগ পাচ্ছেন খেলাপি পাট ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৬

বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপি পাট ব্যবসায়ীরা ঋণ পরিশোধে বিশেষ সুযোগ পাচ্ছেন। এই খাতের ব্যবসায়ীদের আগের ঋণ আদায় না করে তাদের বকেয়া ঋণ ‘ব্লক’ সুবিধা দিয়ে পরিশোধের জন্য দশ বছর সময় বাড়িয়েছে সরকার। একইসঙ্গে ঋণ খেলাপি পাট ব্যবসায়ীদের জন্য নতুন করে ঋণ দেওয়ার বিধানও রাখা হয়েছে। সোমবার(৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এরআগে, গত ২৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নীতি ও আর্থিক প্রণোদনা শাখার উপসচিব মৃত্যুঞ্জয় সাহা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পাটখাতের প্রতিটি কেসের গুণাগুণ বিবেচনায় নিয়ে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংকঋণের সুদ ও আবশ্যকীয় ক্ষেত্রে আসল বা এর অংশবিশেষ (৩১ অক্টোবর ২০১৮) ভিত্তিক ঋণের স্থিতি নিরূপণ করে ১০ বছরে পরিশোধের সুযোগ দিয়ে ব্লক হিসাবে স্থানান্তর করতে হবে। ব্যাংকগুলোর প্রতি আট দফা নির্দেশনাসংবলিত ওই সার্কুলারে ব্লক হিসাবে নেওয়া খেলাপি গ্রাহকদের নতুন করে ঋণ দেওয়ার নির্দেশ রয়েছে। সরকারি সিদ্ধান্তের আগেও কাঁচা পাট রফতানিকারকদের খেলাপি ঋণ ব্লক হিসাবে রেখে নতুন ঋণ দেওয়া হয়েছে। সে ঋণও আদায় হয়নি।
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এর আগে ব্লক সুবিধা নেওয়া ঋণগ্রহীতা এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাদের ঋণ অনিয়মিত ও খেলাপি হয়েছে তাদেরও এই সুবিধার আওতাভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে হবে।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম