বিএসআরএমের ৫৬তম বার্ষিক সাধারণ সভা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৩২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৩২

বিএসআরএমের ৫৬তম বার্ষিক সাধারণ সভা বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) ৫৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। চট্টগ্রাম নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে গত ৩ ডিসেম্বর এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এফসিএ। তিনি নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও উৎপাদনসহ ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সভায় অংশ নেন বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকমণ্ডলী, কোম্পানি সচিবসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার।
বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরে বিএসআরএমের নিরীক্ষিত হিসাব বিবরণী ও পরিচালকমণ্ডলীর বিবরণী অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটির পরিচালক ও নিরীক্ষক নিয়োগ দেন।

শেয়ারহোল্ডাররা বিএসআরএমের এই বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ করে স্টক ও নগদ লভ্যাংশ অনুমোদন করেন। তারা নিজেদের বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলী ও ব্যবস্থাপনার প্রতি আস্থার কথা ব্যক্ত করেন।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি