নগদ লেনদেনে সতর্ক থাকতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:২৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৫

বাংলাদেশ ব্যাংক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের নগদ লেনদেনে বিশেষ সর্তকতা অবলম্বনের জন্য ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (১৭ ডিসেম্বর) বিএফআইইউ প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছেন।

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনে নগদ অর্থ উত্তোলন বেড়ে যায়। ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা রফতানি ও প্রবাসী আয়ের গতি-প্রকৃতির দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। পাশাপাশি আমদানি ও রফতানির ঋণপত্র খোলার সময় অতি মূল্য ও কম মূল্য দেখানোর বিষয়ে সচেতন থাকতে হবে।
চিঠিতে বলা হয়েছে, কোনও ব্যাংক যাতে সন্ত্রাসে অর্থায়নের কাজে ব্যবহৃত না হয় বা কোনও সন্ত্রাসী ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্ক নজর দিতে হবে। নিয়ম মেনে হিসাব খোলা ছাড়া কোনও ধরনের লেনদেন করা যাবে না।
চিঠিতে আরও বলা হয়েছে, সংবেদনশীল এলাকার ব্যাংক শাখার লেনদেনে বিশেষ তদারকি করতে হবে। অনলাইনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কোনও লেনদেন হচ্ছে কিনা, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন ব্যাংকের শাখাগুলোয় নগদ লেনদেন অনেক বেড়ে গেছে। এ কারণে অবৈধ অর্থ লেনদেনের আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। এরই পরিপ্রেক্ষিতে বিএফআইইউ থেকে ব্যাংকগুলোতে বিশেষ সতর্কবার্তা পাঠানো হলো।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম