পিছিয়ে গেলো তিন ব্যাংকের অনুমোদন, স্থগিত কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডসভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৯:১২আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:১৪




বাংলাদেশ ব্যাংক বোর্ডের সব সদস্য উপস্থিত না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবারের (৮ জানুয়ারি) বোর্ডসভা স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত এ বোর্ডসভার জন্য ১৪টি এজেন্ডা নির্ধারণ করা ছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো নতুন ব্যাংকের অনুমোদন এবং ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা।
বাংলাদেশ ব্যাক সূত্র জানায়, বোর্ডের দুইজন সদস্য উপস্থিত না থাকায় বোর্ডসভা স্থগিত করা হয়। এর ফলে নতুন ব্যাংকের অনুমোদনও পিছিয়ে গেলো। অর্থাৎ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী বোর্ডসভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একইভাবে পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংকের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী বোর্ডসভা পর্যন্ত।
এর আগে গত ১১ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। নতুন এই ব্যাংকটির অনুমোদনের ব্যাপারে ওই দিন বোর্ডের সব সদস্যই রাজি হন। তবে ব্যাংকটির লাইসেন্স পেতে আজকের বোর্ড সভার কাছ থেকে ‘লেটার অব ইনটেন্ট’ নেওয়ার কথা ছিল।
ধারণা করা হচ্ছিল, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তিনটি ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সর্বশেষ গত অক্টোবরে চূড়ান্ত অনুমোদন পেয়েছে পুলিশ সদস্যদের মালিকানায় ‘কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ’। তবে এখনও কোনও কার্যক্রম শুরু করেনি এটি।
উল্লেখ্য, বেঙ্গল ব্যাংকের প্রধান উদ্যোক্তা বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। দেশে তাদের প্লাস্টিক শিল্পসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের ভাই। দ্য সিটিজেন ব্যাংকের মালিক আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক। পিপলস ব্যাংকের উদ্যোক্তা চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা এম এ কাশেম।
আরও পড়ুন…
আরও ৩ ব্যাংক অনুমোদন পেতে পারে আজ

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম