‘সরকারের প্রতি আস্থা রাখুন, কাজে যোগ দিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ২১:৪১আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

কথা বলছেন শ্রম সচিব পোশাক শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন শ্রম সচিব আফরোজা খান। তিনি বলেন, ‘ঘোষিত মজুরি কাঠামো পর্যবেক্ষণে দেখা গেছে ৩,৪ ও ৫ নম্বর ধাপে আশানুরূপ মজুরি বৃদ্ধি পায়নি। কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত এর সমাধান করা হবে। আপনারা (পোশাক শ্রমিক) সরকারের প্রতি আস্থা রাখুন, কাজে যোগ দিন।’  

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর সমন্বয়ের জন্য গঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

শ্রম সচিব আফরোজা খান বলেন, ‘পোশাক শ্রমিকদের যেকোনও সমস্যার অভিযোগ নেওয়ার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের হটলাইন ২৪ ঘণ্টা খোলা থাকবে। দেশের এ গুরুত্বপূর্ণ শিল্পকে অস্থিতিশীল করার চক্রান্ত থাকতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগও থাকতে হবে।’

বৈঠকে সংসদ সদস্য সালাম মুর্শেদী, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই’র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, মোহাম্মদী গ্রুপের এমডি রুবানা হক, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম শামছুন্নাহার ভূইয়া, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, ইন্ড্রাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল’র মহাসচিব সালাউদ্দিন স্বপন এবং শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি, বাবুল আক্তার, নাজমাসহ মালিক-শ্রমিক নেতারা বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন:  প্রথম বৈঠকেই মজুরি কাঠামোর মূল সমস্যা চিহ্নিত

 

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম