রানার নাইট রাইডার কিনে লাখ টাকা জিতলেন মিরপুরের সাইফুল

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৯, ১৬:১১আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৬:১১

রানার নাইট রাইডার কিনে লাখ টাকা জিতলেন মিরপুরের সাইফুল রাজধানীর মিরপুরের বাসিন্দা সাইফুল ইসলাম। বেশ কিছুদিন ধরে একটি মোটরবাইক কেনার কথা ভাবছিলেন। শনিবার ছুটির দিন পেয়ে মোটরসাইকেল কিনতে বের হন তিনি। রানার অটোমোবাইলসের নাইট রাইডার ১৫০ সিসি মডেলের মোটরসাইকেল কিনে ১ লাখ টাকা ক্যাশব্যাক জিতলেন এই ভাগ্যবান।

তেজগাঁওয়ে রানারের প্রধান শো-রুমে সাইফুল ইসলামের হাতে নাইট রাইডারের চাবি তুলে দেন রানার অটোমোবাইলসের পরিচালক আমিদ সাকিফ খান। অনুষ্ঠানটি রানার মোটরসাইকেলসের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ দেখানো হয়।

গত ১৫ জানুয়ারি থেকে রানার তাদের ১৫০ সিসি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মোটরসাইকেল নাইট রাইডার নিয়ে শুরু করে উৎসব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাইট রাইডার ফেস্টিভ্যাল সম্পর্কে জানা হয় সাইফুলের।

ক্যাম্পেইন চলাকালীন নাইট রাইডার মোটরসাইকেল কিনলেই গ্রাহকরা পাচ্ছেন ১২ হাজার টাকার নিশ্চিত ছাড়। এছাড়া রয়েছে রানারের মোটরসাইকেলের এক্সেসরিজ ব্র্যান্ড মটোলাইফের যেকোনও একটি এক্সেসরিজ জেতার সুযোগ অথবা ১ হাজার, ৫ হাজার, ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার টাকাসহ সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ। ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ পর্যন্ত।

রানার অটোমোবাইলস লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ঊর্ধ্বতন নির্বাহী শিবলী আহমেদ জানান— এখন পর্যন্ত তিনজন গ্রাহক ৫ হাজার টাকা ক্যাশব্যাক, একজন গ্রাহক ১০ হাজার টাকা ক্যাশব্যাকসহ আরও অনেকেই ১ হাজার টাকা ক্যাশব্যাক জিতেছেন। আর ভাগ্যবান সাইফুল ইসলাম জিতে নেন জ্যাকপট প্রাইজ ১ লাখ টাকা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম