এডিবির সহায়তা চান অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৪

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে নতুন সরকারের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে আরও সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘অতীতের মতো বিভিন্ন প্রকল্পে এডিবির সহায়তা চাওয়া হয়েছে।’

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠকে এই সহায়তা চেয়েছেন বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানিয়েছেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এডিবি আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। আমরা আশা করি, এই সরকারের সময়ও তাদের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে। যেসব প্রকল্পে আমরা তাদের সহযোগিতা পাচ্ছিলাম, এগুলো চলমান থাকবে। পাশাপাশি নতুন এলাকায়ও আমরা তাদের সহযোগিতা পাবো। আমাদের সম্পর্ক অর্থনৈতিক দিকে আরও উন্নতি করছে।’

অন্যদিকে, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ জানিয়েছেন, আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করবো। আমাদের কিছু প্রকল্প চলমান রয়েছে। এগুলোর কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে। সেগুলোর সুফল খুব দ্রুতই মানুষ পাবেন।

তিনি বলেন, অর্থমন্ত্রী একজন অভিজ্ঞ ব্যক্তি। অনেক প্রকল্প দ্রুত বাস্তবায়নে আমরা তার সহযোগিতা পাবো। বাংলাদেশ খুবই ভালো করছে।’

/এসআই/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম