বঙ্গোপসাগরে রয়েছে বিশাল সুনীল অর্থনীতি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ১৭:১৮আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৭:২০



খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের বঙ্গোপসাগরে রয়েছে বিশাল সম্পদ-সুনীল অর্থনীতি। সরকার বিশাল এ সুনীল অর্থনীতিকে কাজে লাগাতে কাজ করছে। সুনীল অর্থনীতিকে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সুনীল অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে ২০২৫ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির হার ডাবল ডিজিটে নিয়ে যাবো।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘ব্লু ইকোনমি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ১৪: বাংলাদেশ পারসপেক্টিভ’  বিষয়ক সেমিনারটির আয়োজন করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌ পরিবহন অধিদফতর।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে সমুদ্র আইন তৈরি করে দিয়েছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সমুদ্র সীমানা বিজয় করেছেন। সমুদ্রের বিশাল এলাকা কাজে লাগাতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ সম্ভব হবে। বঙ্গবন্ধু আমাদেরকে সমুদ্র সীমানা দিয়ে গেছেন। তিনি বেঁচে থাকলে সমুদ্র সম্পদের ৯০ ভাগ কাজে লাগাতে পারতাম, আর বাকি ১০ ভাগ নিয়ে আলোচনা করতাম। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী দৃঢ়সংকল্প নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।  সুনীল অর্থনীতিকে কাজে লাগাতে আমাদের সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব.) খুরশেদ আলম।

নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌ পরিবহন সচিব আবদুস সামাদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রইছউল আলম মন্ডল।

 

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম