চার দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ২০:১৮আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২০:১৯

ডাচ বাংলা ব্যাংক তথ্য ভাণ্ডার আধুনিকায়নের কাজের জন্য টানা চার দিনের জন্য বন্ধ হচ্ছে ডাচ-বাংলা ব্যাংকের সব ধরনের লেনদেন।  বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১২টা থেকে ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে কোনও গ্রাহক টাকা তুলতে পারবেন না।  শাখায় গিয়েও টাকা তুলতে বা জমা দিতে পারবেন না। ব্যাংকটির ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়েও কোনও কেনাকাটা করা যাবে না। এমনকি এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল সেবা রকেটও বন্ধ থাকবে।

ডাচ-বাংলা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চার দিন ব্যাংকের শাখা, এটিএম, পস (পিওএস) এবং এজেন্ট ব্যাংকিংসহ সব প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। ঘোষণাটি ইতোমধ্যে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে গ্রাহকদেরও জানিয়েছে তারা।

উল্লেখ্য, ১৯৯৫ সালে যাত্রা শুরু করে ডাচ-বাংলা ব্যাংক। বর্তমানে সারাদেশে এ ব্যাংকের শাখা রয়েছে ১৮৪টি। এছাড়া বর্তমানে দেশে ডাচ-বাংলা ব্যাংকের ৪ হাজার ৬৬৮টি এটিএম বুথ রয়েছে। ব্যাংকটির গ্রাহক সংখ্যা আড়াই কোটি।

এদিকে ডাচ বাংলা ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি এবং তারপর দিন ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সাধারণ ছুটি হওয়ায় গ্রাহক ভোগান্তি কম হবে মনে করেই এই চারদিন সময় নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।

 

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম