আমদানি কমবে, দেশেই গাড়ি তৈরি হবে : শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ মার্চ ২০১৯, ২০:৩৫আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২০:৪০

 

বসুন্ধরায় ট্রেড ফেয়ার উদ্বোধনের পর একটি মোটর বাইক পরিদর্শন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিদেশ থেকে আর আমদানি নয়, এখন থেকে দেশেই গাড়ি তৈরি করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ১৪তম

ঢাকা মোটর, ৫ম ঢাকা বাইক, ৪র্থ ঢাকা অটো পার্টস ও ৩য় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ শিল্প উন্নয়নের মাইলফলকে পৌঁছেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। দেশের বাইরে থেকে গাড়ি আমদানি নয়, নিজেরাই গাড়ি তৈরি করবো। অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকবো না।

তিনি বলেন, শিল্পক্ষেত্রে আজ আমরা অনেক এগিয়ে গেছি। ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বঙ্গবন্ধুর অবদান। তিনি যদি এটি প্রতিষ্ঠা না করতেন, তাহলে আজ দেশ শিল্পে এগিয়ে যেতো না।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে খুব কাছে থেকে দেখেছেন। বঙ্গবন্ধুর সোনার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সেমস গ্লোবাল আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আরইএল মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন, র‌্যাংকন মোটর বাইকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাওন হাকিম, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালক এনামুল হক চৌধুরী ও কর্ণফুলী গ্রুপের নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ব্যবসায়ী। বাসস

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি