কুশিয়ারা পাওয়ার কোম্পানির জন্য ঋণ সংগ্রহ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ২৩:৩০আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০০:০৪

মেয়াদি সিন্ডিকেট ঋণের সমাপনী অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা ম্যাক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেডের জন্য ৫ কোটি মার্কিন ডলার ও ৩৯০ কোটি টাকা মেয়াদি সিন্ডিকেট ঋণ সংগ্রহ করলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। অন্যান্য বিনিয়োগকারীর মধ্যে রয়েছে পূবালী ব্যাংক লিমিটেড ও এনসিসি ব্যাংক লিমিটেড। সম্প্রতি রাজধানীর গুলশানে একটি পাঁচতারকা হোটেলে মেয়াদি সিন্ডিকেট ঋণের সমাপনী অনুষ্ঠান হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, সিলেটের ফেঞ্চুগঞ্জে ১৬৩ মেগাওয়াটের একটি প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে কুশিয়ার পাওয়ার কোম্পানি লিমিটেড। ইডকল দেশের জ্বালানি ও অবকাঠামো খাতে বৃহত্তম বিনিয়োগকারী। এরই মধ্যে তাদের অর্থায়নকৃত বিভিন্ন প্রকল্প থেকে জাতীয় গ্রিডে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার হিসেবে অবকাঠামো খাতে ২০২১ সালের মধ্যে ইডকল ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহী।

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের প্রধান মনমোহন পারকাশ।

অন্যান্যদের মধ্যে ছিলেন কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, পরিচালক মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি, পরিচালক নিজাম চৌধুরী, ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদ মালিক, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এম. এ. হালিম চৌধুরী, এনসিসি ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদসহ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের উচ্চপদস্থ কর্মকর্তারা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি