ময়মনসিংহ সিটিতে ৫ মে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ২২:০৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২২:১১

ময়মনসিংহ সিটি করপোরেশন সিটি নির্বাচন উপলক্ষে আগামী ৫ মে (রবিবার) ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ, বিধি-৪ শাখার ২৯ এপ্রিল জারি হওয়া প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ৫ মে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ৫ মে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সকল শাখাও বন্ধ থাকবে।

/জিএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম