উন্নত দেশ গড়তে শ্রমিক-মালিক ঐক্যের বিকল্প নেই: মন্নুজান সুফিয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ২০:৫৬ আপডেট : ০১ মে ২০১৯, ২১:২৬

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়তে শ্রমিক-মালিক ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বুধবার (১ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএ’র সভাপতি রুবানা হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আইএলও কান্ট্রি ডিরেক্টর তুমো পুতিয়াইনেন প্রমুখ।
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভার সভাপতির বক্তব্যে মন্নুজান সুফিয়ান বলেন, ‘আমাদের দেশটা ক্ষতিগ্রস্ত হলে আমরাই ক্ষতির মুখে পড়বো। আমরা কর্মজীবী। মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিই নিজের দেশকে এগিয়ে নেওয়ার জন্য। আসুন, আমরা আমাদের দেশকে ভালোবাসি।’
তিনি বলেন, ‘দেশের শিল্পের উন্নয়নে জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।’ মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘শোষিত বঞ্চিত মানুষের পাশে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শোষণ বঞ্চনাহীন একটি স্বাধীন দেশ চেয়েছিলেন। আজ শেখ হাসিনাও সেটিই চান। সেই পথে অনেক দূর এগিয়েছেন।’

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
এইচআর বিভাগে বিনিয়র অফিসার নেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়
এইচআর বিভাগে বিনিয়র অফিসার নেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়
হামের প্রাদুর্ভাবে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি
হামের প্রাদুর্ভাবে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি
পুলিশ সুপারের চ্যালেঞ্জ ঘোষণার দিনে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
পুলিশ সুপারের চ্যালেঞ্জ ঘোষণার দিনে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ