গত অর্থবছরে রফতানি আয় ৪ হাজার ৫৩ কোটি ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৯, ২২:২৪আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:২৮





গত অর্থবছরে রফতানি আয় ৪ হাজার ৫৩ কোটি ডলার ২০১৮-১৯ অর্থবছরে পণ্য রফতানি করে ৪ হাজার ৫৩ কোটি ডলার আয় করেছে বাংলাদেশ। রফতানির এই আয় ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় ১০ দশমিক ৫৫ শতাংশ বেশি। ২০১৭-১৮ অর্থবছরের রফতানি আয় ছিল ৩ হাজার ৬৬৬ কোটি ৮১ লাখ ডলার।
সোমবার (৮ জুলাই) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০১৮-১৯ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৯০০ কোটি ডলার।
ইপিবির তথ্য অনুযায়ী, একক মাস হিসেবে গত জুনে রফতানি আয় হয়েছে ২৭৮ কোটি ৪৪ লাখ ডলার। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৩৬০ কোটি ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় জুনে রফতানি আয় কমেছে ২২ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া একক মাস হিসেবে প্রবৃদ্ধি কম হয়েছে ৫ দশমিক ২৭ শতাংশ। গত বছরের জুনে আয় হয়েছিল ২৯৩ কোটি ডলার।
গত অর্থবছরের মোট রফতানি আয়ে পোশাকের অবদান ছিল ৮৪ শতাংশের বেশি। তবে হোমটেক্স, টেরিটাওয়েলসহ এ খাতের অন্যান্য রফতানির উপখাত হিসাব করলে তৈরি পোশাক খাতের অবদান ৮৯ শতাংশের বেশি হবে। গত অর্থবছরের বড় খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৪ দশমিক ৯২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে কৃষিপণ্য রফতানিতে। এ খাত থেকে আয় হয়েছে ৯০ কোটি ৮৯ লাখ ডলার
এই সময়ে তৈরি পোশাক খাতের রফতানি আয় এসেছে ৩ হাজার ৪১৩ কোটি ৩২ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৪ দশমিক ৪২ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরে এ খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ২৬৮ কোটি ৯০ লাখ ডলার। এছাড়া আগের অর্থবছরের তুলনায় রফতানিতে এ বছর প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১১ দশমিক ৪৯ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরের পোশাক খাতে রফতানি আয় ছিল ৩ হাজার ৬১ কোটি ৪৭ লাখ ডলার।
ইপিবির প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের বড় খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৪ দশমিক ৯২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে কৃষিপণ্য রফতানিতে। এ খাত থেকে আয় এসেছে ৯০ কোটি ৮৯ লাখ ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় রফতানি আয় বেড়েছে ২৭ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া প্লাস্টিক পণ্যে প্রবৃদ্ধি বেড়েছে ২১ দশমিক ৬৫ শতাংশ। এ খাতে আয় হয়েছে ১১ কোটি ৯৮ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৮ শতাংশ বেশি।
এদিকে আলোচিত সময়ে পাট ও পাটজাত পণ্যের রফতানি আয়ে প্রবৃদ্ধি কমেছে। অর্জন হয়নি লক্ষ্যমাত্রাও। অর্থবছর শেষে পাট ও পাটজাত খাত থেকে রফতানি আয় এসেছে ৮১ কোটি ৬২ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ দশমিক ৭৭ শতাংশ কম। এছাড়া চামড়াজাত পণ্য রফতানিতে ১০১ কোটি ৯৭ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ৯ দশমিক ২৭ শতাংশ। প্রবৃদ্ধিও গত বছরের চেয়ে ৬ শতাংশ কমেছে।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি