কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ১৬:৫৫আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৭:৫৫

কোরবানির চামড়া (ছবি- সংগৃহীত) এবারের ঈদুল আজহার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নির্ধারিত দাম ঘোষণা করেন। চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়।
এ সময় মন্ত্রী জানান, এবার গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট হবে ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা। খাসির চামড়ার দাম হবে সারা দেশে ১৮-২০ টাকা। বকরির চামড়ার দাম ১৩-১৫ টাকা।

চামড়ার দাম কমার সম্ভাবনা নেই জানিয়ে টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক ও দেশীয় কোনও বাজারেই চামড়ার দাম কমেনি। কাজেই দাম কমার কোনও প্রশ্নই আসে না।’

বৈঠকে চামড়া ব্যবসায়ীরা দেশীয় বাজারে চামড়ার ভালো দাম পাওয়া যায় না বলে অভিযোগ করেন। এর জবাবে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম তাদের উদ্দেশে বলেন, ‘দেশীয় বাজারে ভালো দাম না পেলে চামড়া রফতানির বিষয়টি আমরা চিন্তা করবো।’

প্রসঙ্গত, গত বছরও চামড়ার দাম একইরকম ছিল। 

/এসআই/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম