কার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান আসছে মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ১৭:০২আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৭:৩১

মিসরীয় পেঁয়াজ (ইন্টারনেট থেকে)
কার্গো বিমানে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান দেশে আসছে মঙ্গলবার (১৯ নভেম্বর)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য খালাসের পরপরই তা বাজারে ছাড়া হবে। শনিবার (১৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে,  কার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান আসবে মিসর থেকে।  পেঁয়াজের এই চালান নিয়ে আসছে এসআলম গ্রুপ। পর্যায়ক্রমে অন্য আমদানিকারকদের পেঁয়াজও কার্গো বিমানে আসবে।   

এর আগে, শুক্রবার (১৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তুরস্ক, মিসর, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরিভিত্তিতে কার্গো বিমানে পেঁয়াজ আমদানি করা হবে। এতে আরও বলা হয়, অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ বাজারে সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া, একইসঙ্গে সমুদ্রপথে আমদানি করা পেঁয়াজ দেশের পথে রয়েছে। পেঁয়াজের সবচেয়ে বড় চালান শিগগিরই দেশে পৌঁছবে।

এদিকে, অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অর্থ ছাড়ে বিলম্বের কারণে যেন পেঁয়াজ আমদানিতে কোনও সমস্যা তৈরি না হয়, সেজন্য পেঁয়াজ আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয় যখন যে পরিমাণ টাকা চাইবে, অর্থ মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে সেই অর্থ ছাড় করা হবে বলে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে। এরপর  মিয়ানমার থেকে এলসি ও বর্ডার ট্রেডের মাধ্যমে পেঁয়াজ আমদানি শুরু করা হয়। পাশাপাশি মিসর ও তুরস্ক থেকেও এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের