বিদ্যুৎ সরবরাহে বাংলাদেশ-ভারত চুক্তি ২৭ নভেম্বর

বিজনেস ডেস্ক।।
২৩ নভেম্বর ২০১৫, ১৫:২৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৯

ELECTRICITY LINE বিদ্যুৎ সরবরাহে নয়া দিল্লিতে বাংলাদেশ-ভারত চুক্তি সই হবে আগামী ২৭ নভেম্বর। এ চুক্তির আওতায় ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ায় রবিবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন লিমিটেডের (টিএসইসিএল) প্রযুক্তি পরিচালক এম কে চৌধুরী বলেন, দুই দেশের মধ্যে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে গত শনিবার এবং রবিবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৪৭ কিলোমিটার দীর্ঘ ৪০০ কিলোভোল্ট মাত্রার তারের মাধ্যমে ত্রিপুরার সুরিমানিগড় বিদ্যুৎ সাব-স্টেশন থেকে বাংলাদেশের কুমিল্লায় এ বিদ্যুৎ সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিজয় দিবসে এই বিদ্যুৎ সরবরাহে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এ উদ্দেশ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইনটিতে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চালানো হবে।

চৌধুরী জানান, বিদ্যুৎ সরবরাহে শুল্ক নির্ধারণের বিষয়েও এ চুক্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য,কলকাতা থেকে নদীপথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর দিয়ে পালটানা বিদ্যুৎ প্রকল্পের জন্য সব ধরনের যন্ত্রপাতি ত্রিপুরার রাজধানী আগরতলায় নেওয়া হয়েছিল।

/এফএইচ/

সম্পর্কিত
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম