ফের বেড়েছে দেশি পেঁয়াজের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৯, ০১:৫৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১১:০১

 কিছুটা কমে ফের বেড়েছে দেশি পেঁয়াজের দাম। আমদানি করা মিয়ানমার ও মিসরের পেঁয়াজে বাজার সয়লাব। তবে সিজন শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাজার বা ঘরে নেই পুরনো দেশি পেঁয়াজ। এই সুযোগে আবারও বেড়েছে দেশি পেঁয়াজের দাম। বাজারে পাতাসহ নতুন পেঁয়াজও উঠেছে, তবে তা খুবই কম।

রবিবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ আবারও ২৩০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

তবে গতকালও (শনিবার) এই পেঁয়াজ ২৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে কোথাও কোথাও ২০০ বা ২১০ টাকা দরে পুরনো দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে। আর সপ্তাহখানেক আগেও এই পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে।

দাম বাড়ার কারণ জানতে চাইলে পেঁয়াজ বিক্রেতারা বলেন, সিজন শেষ, নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এই সময়ে এমনিতেই দেশি পেঁয়াজ শেষ হয়ে যায়। আমদানি করা মিসর বা মিয়ানমারের পেঁয়াজে দেশি পেঁয়াজের মতো স্বাদ পাওয়া যায় না। তাই দেশি পেঁয়াজের চাহিদা বেশি, অথচ সরবরাহ কম। তাই দাম বেড়েছে।

রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর বাজার ও কোনাপাড়া বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি পেঁয়াজ ২৪০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিসরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

/এসআই/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি