ব্যাংকারদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ১৯:২০আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২০:১০

আ হ ম মুস্তফা কামাল ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার কৌশল খুঁজতে সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামীকাল রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেশ কয়েকবার নির্দেশনার পর সর্বশেষ গত ৫ নভেম্বর এনইসির নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার নির্দেশ দেন। ব্যাংক মালিকরা গত বছরের আগস্টে সুদহার কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। এরপর গত ১৬ মাসে প্রধানমন্ত্রীকে দেওয়া এই প্রতিশ্রুতি রক্ষা করেছে মাত্র ১১টি ব্যাংক। এখনও বেসরকারি খাতের ৩৭টি ব্যাংকের ঋণের সুদহার ১২ থেকে ২০ শতাংশের মধ্যে।
সূত্র আরও জানায়, ব্যাংক ঋণের সুদহার কমানোর কথা বলে ব্যাংক মালিকরা সরকারের কাছ থেকে নানা সুবিধা নিলেও সুদহার এক অঙ্কের ঘরে নামেনি। কিন্তু কেন? এর কারণ খুঁজতে এবং সুদহার এক অঙ্কে নামিয়ে আনার কৌশল বের করতে দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের বৈঠকে ডেকেছেন অর্থমন্ত্রী।

/এসআই/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম