বিএনপির আন্দোলনের হুমকি আদালতের বিরুদ্ধে কিনা প্রশ্ন তথ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৯, ২১:০৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২২:৩২

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হলে দলটির আন্দোলনের হুমকি আদালতের বিরুদ্ধে কিনা সে প্রশ্ন রেখেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে মঞ্চনির্মাণ ও আয়োজন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন করেন। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, আগামীকাল পাঁচ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন না হলে আন্দোলনটা কার বিরুদ্ধে? আন্দোলনটা কি আদালতের বিরুদ্ধে! কারণ, জামিন দেওয়ার এখতিয়ার তো আদালতের, জামিন দেওয়ার এখতিয়ার সরকারের নয়। তাহলে তারা আদালতের বিরুদ্ধে আন্দোলনে নামবেন? অন্তত বিএনপির বক্তব্য থেকে সেটিই মনে হয়। তাদের বক্তব্যে প্রমাণিত হয়, তারা আইন মানে না, আদালত মানে না, দেশের বিচার মানে না। বিএনপি যদি বিচার না মানে, আইন না মানে, আদালত না মানে এবং আদালতের রায়ের বিরুদ্ধে যদি রাজপথে নামে, সেটা আদালত অবমাননা। সেক্ষেত্রে আদালত স্বপ্রণোদিত হয়ে কিছু করে কিনা সেটিই দেখার বিষয় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশের অদম্য অগ্রগতিকে আরও বেগবান করার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

/এমএইচবি/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম