আগামী এপ্রিলে ‘সুইস-বাংলাদেশ এক্সপো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৯, ২৩:০৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২৩:১৮

আগামী এপ্রিলে ‘সুইস-বাংলাদেশ এক্সপো’ সুইস-বাংলাদেশ এক্সপো ২০২০ আয়োজিত হবে আগামী বছরের ১৪ ও ১৫ এপ্রিল। বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সুইজারলান্ডের বেসেল শহরে বসবে দুই দিনের এই আয়োজন। রবিবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অধ্যাপক হাবিবুল্লাহ কনফারেন্স হলে, সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল শিবলি রুবায়েতুল ইসলাম বলেন, ‘আমরা জানুয়ারির শুরু থেকেই এক্সপোর রেজিস্ট্রেশন শুরু করবো এবং প্রতিষ্ঠান বাছাইয়ে সর্বাধিক গুরুত্ব দেবো। সেখানে আগত ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে মূলত বাংলাদেশি পণ্য ও সেবাসমূহ তুলে ধরা হবে। বাংলাদেশে ইতিবাচক ও বিনিয়োগবান্ধব পরিবেশের প্রচারণাই এক্সপোর মূল উদ্দেশ্য।

সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নকিব খান বলেন, ‘আমরা শতভাগ বিশ্বাস রাখি যে, আমরা আমাদের মূল উদ্দেশ্য অর্জনে সফল হব। এই আয়োজনের মাধ্যমে সুইজারল্যান্ডে এক নতুন বাংলাদেশের রূপ তুলে ধরতে সক্ষম হব।’

আয়োজকরা জানান, সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের নতুন দুয়ার উন্মোচন আর বর্তমান বন্ধুত্ব আরও জোরদার করতেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন।

/এসও/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি