করোনাভাইরাস প্রতিরোধে জরুরি ওষুধ ও কিট আমদানিতে বড় ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ২১:০৭আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:০৯

বাংলাদেশ ব্যাংক করোনাভাইরাস প্রতিরোধে জরুরি ওষুধ, কিট ও ওষুধের উপাদান আমদানির ক্ষেত্র অগ্রিম আমদানি মূল্য পরিশোধের সীমা ১০ হাজার  থেকে বাড়িয়ে ৫ লাখ ডলার করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে— এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই জরুরি ওষুধ আমদানির ক্ষেত্রে অগ্রিম আমদানি মূল্য ৫ লাখ ডলার পরিশোধ করা যাবে। এক্ষেত্রে রিপেমেন্ট গ্যারান্টি প্রয়োজন হবে না। আগে ১০ হাজার ডলারের বেশি পরিমাণ অগ্রিম পরিশোধের ক্ষেত্রে রিপেমেন্ট গ্যারান্টি প্রয়োজন হতো।

বাংলাদেশ ব্যাংক বলছে, করোনাভাইরাসের কারণে জরুরি ওষুধ, কিট এবং ওষুধের উপাদান বাংলাদেশ ব্যাংকের অনুমতি বা রিপেমেন্ট গ্যারান্টি ছাড়াই বেশি পরিমাণে আমদানি করতে পারবে।

উল্লেখ্য, রিপেমেন্ট গ্যারান্টি বা পরিশোধ গ্যারান্টি আমদানিকারক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করে থাকে। এই সুবিধা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের