কেউ সাড়া না দেওয়ায় ইসলামী ব্যাংকের টাকা নিয়েছিলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৫, ২০:০৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২০:২৯
image

পলিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মৌলবাদের সঙ্গে ইসলামী ব্যাংক জড়িত কিনা, তা আমার জানা নাই। ওই ব্যাংকে আমার কোনো হিসাব নেই। জানা মতে আমার চৌদ্দগোষ্ঠীর কারও নেই।

তিনি আরও বলেন, বিশ্বকাপ আয়োজনের সময় স্পনসরশিপের জন্য বাংলাদেশের সব ব্যাংকের কাছে গিয়েছি। কেউ সেভাবে সাড়া না দেওয়ায় ইসলামী ব্যাংকের টাকা নিয়েছিলাম।

সোমবার পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এ সব কথা বলেন।

গত শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি ও জঙ্গিবাদ: মর্মার্থ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতি সমিতির সাবেক সভাপতি আবুল বারকাত ইসলামী ব্যাংকের টাকা নেওয়ার জন্য আ হ ম মুস্তফা কামালকে দায়ী করেন।

তিনি বলেছিলেন, ইসলামী ব্যাংককে বিশ্বকাপ ক্রিকেটের স্পনসর করে সরকার ভুল করেছে বলে আমি মনে করি। এটা ঠেকাতে আমি জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তখন সরকারকে চিঠি দিয়েছিলাম। কিন্তু সেটা ঠেকানো যায়নি পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামালের কারণে।

এ অভিযোগের ব্যাখ্যা দিতে পরিকল্পনামন্ত্রী আজ সোমবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বলেন, যাত্রার শুরু এখন পর্যন্ত ইসলামী ব্যাংকের ব্যবসা সনদ বাতিল করা হয়নি। ব্যাংকটির কাছ থেকে নেওয়া অর্থ অবৈধ কাজে নয়, মহৎ উদ্দেশ্যে টাকা নিয়েছি। বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে অন্য উচ্চতায় পৌঁছেছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের টাকা নিতে আমাকে কখনও নিষেধ করেনি সরকার। ব্যাংকটি মৌলবাদের সঙ্গে জড়িত, এমন তথ্য তার কাছে থাকলে (আবুল বারাকত) তিনি তা কেন্দ্রীয় ব্যাংককে জানানো উচিত।

বিশ্বকাপের চার বছর পর আবুল বারাকাতের মন্তব্য বোধগম্য নয় বলে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ওনার সঙ্গে বিভিন্ন সভায় দেখা হয়েছে। তখন তিনি বলতে পারতেন, কাজটি ঠিক হয়নি।

আ হ ম মুস্তফা কামাল জানান, পুরো অনুষ্ঠানটি আয়োজনে খরচ হয়েছে ৩০ কোটি টাকার মতো। এর মধ্যে ইসলামী ব্যাংকের কাছ থেকে নেওয়া ১০ কোটি টাকার দেড় কোটি কর বাবদ বাদ দিয়ে বাকি টাকা খরচ করা হয়েছে। এ ছাড়া, ৫০ লাখ টাকার মতো নেওয়া হয়েছে প্রিমিয়ার ব্যাংকের কাছ থেকে। বাকি খরচ বহন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম