করোনার সময় গ্রাহকদের ভেন্ডিং স্টেশনে ঠেলে দিলো পিডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ২৩:৪৬আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২৩:৫২

 সরকার যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিদ্যুৎ বিল নেওয়ার সময় আগামী জুন পর্যন্ত বাড়িয়েছে সেখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা জোনের প্রিপেইড গ্রাহদের ভেন্ডিং স্টেশনে গিয়ে টাকা রিচার্জ করতে বলছে।

পিডিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা জোনের প্রি-পেইড বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্নভাবে চালু রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার ভেন্ডিং স্টেশন চালু রয়েছে। এছাড়া বিদ্যুৎ গ্রাহকরা রবি, গ্রামীণ ফোন ও বিকাশের মাধ্যমেও নিজের মোবাইলফোন থেকে সার্বক্ষণিকভাবে প্রয়োজনীয় ভেন্ডিং সম্পন্ন করতে পারবেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পিডিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা পেতে বিদ্যুৎ গ্রাহকদের প্রয়োজনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অভিযোগ ও গ্রাহক সেবা কেন্দ্রের ফোন নম্বর- ০২-৪৭১২০২২৪, ০২-৪৭১২০২২৫, ০১৭০৮১৪৯৫০২, ০১৭০৮১৪৯৫০৩ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরে- ০২-৯৫৫৩১০০, ০১৮১৯২২৮৬১৬ যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) করোনার কারণে মিটারের ইমার্জেন্সি ব্যালান্সের সময় ১৫ দিন বাড়িয়ে দিয়েছে। আর ডিপিডিসি বলছে, প্রয়োজনে বাড়ি গিয়ে রিচার্জ করে দিয়ে আসা হবে। আর গ্যাসের ইমার্জেন্সি ব্যালান্স বাড়িয়ে ২০০ থেকে দুই হাজার করেছে তিতাস ও কর্ণফুলি গ্যাস বিতরণ কোম্পানি।

তবে করোনা প্রতিরোধে পিডিবি তেমন কোনও উদ্যোগ না নিয়ে গ্রাহকের দায়িত্বের ওপর সব ছেড়ে দিলো।

এ বিষয়ে জানতে চাইলে পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরি বলেন, ভেন্ডিং মেশিনের সামাজিক দূরত্ব আমরা কীভাবে নিশ্চিত করবো? সেটা গ্রাহকদেরই করতে হবে। এছাড়া কাউন্টারগুলো দূরে দূরেই আছে। ফলে সমস্যা হবে না। আর যারা মোবাইলে দিতে পারবেন তারা মোবাইলে দেবেন।

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের