টাকার সরবরাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২০, ১৮:৪৬আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৯:০৪

টাকা

করোনাভাইরাসের ক্ষতি মোকাবিলায় ব্যাংক ব্যবস্থায় পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে এক শতাংশ কমানো হয়েছে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ বা সিআরআর (ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট)। এছাড়া রেপো বা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে স্বল্প মেয়াদে ধারের (পুনঃক্রয় চুক্তি) সুদহার কমানো হয়েছে বেসিস পয়েন্ট ৫০ শতাংশ।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের রেপো সুদহার বিদ্যমান বার্ষিক ৫ দশমিক ৭৫ শতাংশ থেকে দশমিক ৫০ শতাংশ কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে। আর সিআরআর বা নগদ জমা সংরক্ষণের হার এক শতাংশ কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের আলাদা দু’টি সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোকে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে অর্থনীতিকে গতিশীল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ৫টি প্যাকেজ ঘোষণা করেছেন। এর মধ্যে দুটি প্যাকেজের আওতায় এসএমই, শিল্প ও সেবা খাতে ৫০ হাজার কোটি টাকার ঋণ দিতে হবে ব্যাংকগুলোর নিজস্ব উৎস থেকে। এক্ষেত্রে তারল্য নিয়ে যাতে কোনও সংকট তৈরি না হয়, সেজন্য ব্যাংকগুলোতে টাকার সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

/জিএম/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান