রূপপুর বিদ্যুৎ প্রকল্পে স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে: ইয়াফেস ওসমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২০, ১৯:৩৮আপডেট : ১৪ মে ২০২০, ১৯:৪১

ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, করোনা পরিস্থিতিতেও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সব কাজ এগিয়ে চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে স্বাস্থ্যবিধি মেনে সাড়ে সাত হাজার লোক কাজ করছে। এ প্রকল্প থেকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ উৎপাদন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১৪ মে) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে ঢাকার শাহবাগে রূপপুর পারমাণবিক প্রকল্পের কার্যালয়ে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ছুটিকালীন সময়ে প্রকল্পে নিয়মিত কার্যক্রম চলমান আছে বলে সভায় জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার বিবেকানন্দ রায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী ছাড়াও সভায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অনোয়ার হোসেন, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. মোজ্জামেল হোসেন, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান সানোয়ার হোসেন, প্রকল্প পরিচালক শৌকত আকবর, প্রকল্পের নিরাপত্তা ও সুরক্ষা সেলের আহ্বায়ক, ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, রাশিয়ান ফেডারেশনের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি লাস্টোস্কিন প্রমুখ উপস্থিত ছিলেন ।

সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় সন্তোষ প্রকাশ করে কার্যক্রম অব্যাহত রেখে সময় মতো কাজ শেষ করার জন্য আশাবাদ ব্যক্ত করা হয়। ছুটিকালীন সময়ে প্রকল্পের কাজ চলমান রাখার জন্য সংশ্লষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

ছুটিকালীন সময়ে মন্ত্রণালয়ের জরুরি কার্যক্রম যেন বিঘ্নিত না হয়, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজন মোতাবেক দাফতরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানানো হয়।

প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান  বিসিএসআইআরের উদ্যোগে গত প্রায় দুই মাস যাবত সাতটি হাসপাতালসহ পুলিশ এবং সেনাবাহিনীকে হ্যান্ড  স্যানিটাইজার, জীবাণুনাশক, ভিটিএম, এবং  বি ক্লিন জার্মিসাইডাল ডিভাইস সরবরাহ করা হচ্ছে।

 

/এসএনএস /এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম