এমআই সিমেন্টের পরিচালকদের জরিমানা করার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ২১:৫৩আপডেট : ২৩ জুন ২০২০, ২১:৫৫

বিএসইসি

অনিয়ম করায় এমআই  সিমেন্টের সব পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে স্বতন্ত্র ও মনোনীত পরিচালকরা এ জরিমানার বাইরে থাকবেন।

মঙ্গলবার (২৩ জুন) কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জরিমানা করার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের সভা শেষে বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানান, এমআই  সিমেন্ট ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিকের (ত্রৈমাসিক প্রতিবেদন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ‘কারেন্ট অ্যাকাউন্ট উইথ দ্য সিস্টার কনসার্ন’ হিসাব শিরোনামে ৭০ কোটি ৪০ লাখ টাকা দেখিয়েছে। যা প্রকৃতপক্ষে ইস্যুয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সুদবিহীন ঋণ হিসাবে দেওয়া হয়েছে এবং ওই ঋণ দেওয়ার আগে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় অনুমোদন নেওয়া হয়নি। এছাড়া, কোম্পানির আগের বছরগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনেও বর্ণিত হিসাব শিরোনামে সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সুদবিহীন ঋণ দেওয়ার প্রমাণ পাওয়া যায়। ওই সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ইস্যুয়ার কোম্পানির পরিচালকদের শতভাগ মালিকানাধীন বলে প্রতীয়মান হয়।

এ ধরনের কাজের মাধ্যমে এমআই  সিমেন্ট কমিশনের নির্দেশনা লঙ্ঘন করেছে। এই লঙ্ঘনের জন্য কোম্পানিটির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের