মেঘনা ইকোনমিক জোনকে ২৮২ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২০, ১৭:৪৪আপডেট : ৩০ জুন ২০২০, ১৭:৪৬

বাংলাদেশ ব্যাংক

নারায়ণগঞ্জে নির্মাণাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেডকে ২৮২ কোটি ৫৬ লাখ টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে  ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইনান্সিং ফ্যাসিলিটি-২ (আইপিএফএফ-২) প্রকল্পের আওতায় ইকোনমিক জোনের কাজ চলছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রাইভেট ইকোনমিক জোনগুলোর মধ্যে এই প্রথম কোনও আইপিএফএফ-২ প্রকল্প থেকে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে ইকোনমিক জোন নির্মাণের জন্য মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেডকে অর্থায়নের বিপরীতে প্রকল্পে অংশগ্রহণকারী ছয়টি পিএফআই যথা— ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মাধ্যমে সিন্ডিকেশন প্রক্রিয়ায় ২৮২ লাখ ৫৬ কোটি টাকা দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী