তৈরি পোশাক রফতানি কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২০, ০৯:২৫আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৪:৩২

তৈরি পোশাক খাত করোনা পরিস্থিতির কারণে তৈরি পোশাক রফতানি কমেছে। তৈরি পোশাক রফতানিকারদের সংগঠন বিজিএমইএ সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে তৈরি পোশাক খাতে মোট রফতানি আয় ছিল তিন হাজার ৪১৩ কোটি ৩২ লাখ ডলার। ২০১৯-২০ অর্থবছরে আয় হয়েছে দুই হাজার ৭৮৩ কোটি ৪০ লাখ ডলার। এই হিসাবে সদ্যসমাপ্ত অর্থবছরে  তৈরি পোশাক  খাতের রফতানি কমেছে ১৮ দশমিক ৪৫ শতাংশ।

তবে বিজিএমইএ’র তথ্য বলছে, আগের চেয়ে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। মে মাসের তুলনায় জুনে রফতানি বেড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিজিএমইএ এসব তথ্য জানায়। তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত অর্থবছরে পোশাক খাতে রফতানি আয়ের লক্ষ্য ছিল সাড়ে তিন হাজার কোটি ডলার। কিন্তু করোনা মহামারি সব হিসাব-নিকাশ বদলে দিয়েছে। শুধু এপ্রিল মাসেই আগের বছরের একই সময়ে তুলনায় রফতানি কমে ২২০ কোটি ডলারের মতো।  ২০১৯ সালের এপ্রিলে যেখানে রফতানি হয়েছিল ২৫৪ কোটি ডলারের পণ্য, সেখানে ২০২০ সালের এপ্রিলে রফতানি হয় মাত্র ৩৭ কোটি ডলারের পণ্য।

তবে বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন তুলে দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তাই পোশাক রফতানিও মে ও জুন মাসে বেড়েছে। মে মাসে পোশাক রফতানিতে আয় হয়েছে ১২৩ কোটি ডলার। আর জুনে তা বেড়ে দাঁড়ায় ২১২ কোটি ডলারে।

বিজিএমইএ জানায়, করোনার কারণে প্রায় সোয়া তিনশ’ কোটি ডলরের রফতানি আদেশ বাতিল বা স্থগিত হয়েছে। এসব কারণে কম পুঁজির কিছু কারখানা ইতোমধ্যে বন্ধও হয়ে গেছে।

পোশাক কারখানার মালিকদের বক্তব্য হলো জুনে যেসব পণ্য রফতানি হয়েছে, সেগুলো আগের অর্ডারের। নতুন করে ক্রেতারা অর্ডার দিচ্ছে না।

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম