নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন বিভ্রান্তিকর: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৫, ১৬:০৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৬:৪১
image

noname বাংলাদেশের তৈরি পোশাক কারখানা বিষয়ে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনটি ছিল বিভ্রান্তিকর- এমন তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের ১০ম বৈঠকে অংশ গ্রহণ শেষে দেশে ফিরে সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের ঘোষণাপত্রে একমত না হওয়ায় তিন দিনের এ সম্মেলন ১৮ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরবর্তীতে মেয়াদ একদিন বেড়ে ১৯ ডিসেম্বর এ সম্মেলন শেষ হয়।

এবারের সম্মেলনে আফগানিস্তান ও লাইবেরিয়াকে ডবিøউটিও’র নতুন সদস্যপদ দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, শক্তিশালী আঞ্চলিক চুক্তিগুলো এলডিসির (স্বল্পন্নোত দেশগুলোর জোট) স্বার্থকে  ‘মার্জিনালাইজ’ করতে পারে, এমন ভাবনা থেকেই এলডিসির সমন্বয়ক বাংলাদেশ ডব্লিউটিও’র এ ক্ষমতায়ন চেয়েছে।

নাইরোবি সম্মেলনে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সফলভাবে উত্থাপন করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যেহেতু সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিতে হয়, ফলে মতৈক্য প্রতিষ্ঠা বেশ কঠিন।

বাণিজ্যমন্ত্রী জানান, চাপের কারণেই ঘোষণাপত্রে স্বল্পোন্নত দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় ডাব্লিউটিও।

মূল ডিক্লারেশনে রুলস অব অরিজিন ২৫ শতাংশ কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। আর এলডিসিভুক্ত দেশগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি অতীতে তাদেরকে যে সব সুবিধা দেওয়ার কথা ছিল, সেগুলোকেও স্বাগত জানানো হয়েছে।

সম্মেলনে ওষুধ পণ্যে ২০৩৩ সাল পর্যন্ত ‘ট্রিপস ছাড় বর্ধিতকরণ’এর সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক অর্জন’ বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে আর কারও ফার্মাসিউটিক্যাল শিল্প নাই। এই বর্ধিতকরণের কারণে এমনকি পাঁচ বছরের মধ্যেই আমরা বিশ্ববাজারে একটা বড় জায়গা করে নিতে পারব। তবে এবারও কৃষিপণ্যে ছাড়ের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ডাব্লিউটিও।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষির বিষয়গুলো এবারও সমাধা হয়নি। এ বিষয়ে আসলে সবার যুক্তিই খুব শক্তিশালী।

/এসআই/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের