ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদেরও ঋণের টাকা শোধ করতে হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২০, ২১:২৪আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২১:২৫

বাংলাদেশ ব্যাংক ব্যাংকের পর এবার লিজিং কোম্পানি বা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরাও ঋণ পরিশোধে ডিসেম্বর পর্যন্ত ছাড় পেলেন।

অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্ত স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণের কিস্তি দিতে না পারলেও খেলাপি হবেন না।

রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে ছাড়ের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সার্কুলারটি আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের পাঠানো হয়।

এর আগে করোনাভাইরাসের প্রভাবে দেশের ব্যবসা-বাণিজ্যের লোকসানের কথা বিবেচনা করে প্রথম দফায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছাড় দেওয়া হয়। পরবর্তীতে তা বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোনও গ্রাহক কিস্তি পরিশোধ করতে না পারলে জানুয়ারি থেকে ওই কিস্তির পরিমাণ ও সংখ্যা পুনরায় নির্ধারণ করতে পারবে আর্থিক প্রতিষ্ঠান।

গত জুন পর্যন্ত দেশে কার্যরত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল আট হাজার ৯০৫ কোটি টাকা, যা ছিল তাদের বিতরণ করা ঋণের ১৩.২৯ শতাংশ।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ব্যাংকের গ্রাহকদের ঋণ পরিশোধের ছাড় ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে একটি সার্কুলার করে বাংলাদেশ ব্যাংক।

খেলাপি করার নির্দেশনা না থাকার পরও গত জুন ত্রৈমাসিকে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ চার হাজার কোটি টাকা বেড়ে ৯৬ হাজার ১১৬ কোটি টাকা হয়।

/জিএম/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের