‘জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজের সুযোগ রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ১৯:২৫আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৯:২৭

‘জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজের সুযোগ রয়েছে’ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। ডেল্টা প্লানিং-এ সমন্বিতভাবে উন্নয়নের পরিকল্পনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ক্লিন ও গ্রিন  এনার্জি প্রসারকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে। নেপালে জলবিদ্যুৎ প্রকল্পে ত্রি-পাক্ষিক বিনিয়োগ  করার বিষয়টি এগিয়ে নেওয়া যেতে পারে।’

বুধবার (২৫ নভেম্বর) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনাকালে নসরুল হামিদ এসব কথা বলেন।

হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভারত সম্মানের সঙ্গে  দেখে। বাংলাদেশ এ অঞ্চলের জন্য জ্বালানি হাব হিসেবে কাজ করতে পারে। বিদ্যুৎ বিনিময়, প্রযুক্তি বিনিময়, বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়, যৌথভাবে যন্ত্রাদি উৎপাদন করে জ্বালানি হাবটাকে সুসংহত করা যেতে পারে।’ 

এ সময় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন, ক্রস বর্ডার পাইপলাইন, বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ, বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানি, নেপাল ও ভূটান থেকে জলবিদ্যুৎ আমদানি, জ্বালানির সাশ্রয়  ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম