আধুনিক প্রযুক্তির ব্যবহারে প্রকৌশলীদের এগিয়ে থাকতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ২০:২৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২০:২৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন,আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রচলনে প্রকৌশলীদের একধাপ এগিয়ে থাকতে হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে ভিশন দিয়েছেন,প্রকৌশলীরাই তা বাস্তবায়নে নেপথ্যের কারিগর। সারা দেশে বিদ্যুতায়নের পেছনেও রয়েছে প্রকৌশলীদের অপরিসীম অবদান।’

মঙ্গলবার (২৬ জানুয়ারি)  অনলাইনে  বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) শাখার উদ্যোগে  বিজয় দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘পিতা’ এবং ওয়েবসাইটের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের

উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন,‘বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ বাংলাদেশের উন্নয়নের প্রেরণা।  সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে।’

বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) শাখার সভাপতি আশুতোষ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এন এম তারেক আব্দুল্লাহ’র সঞ্চালনায় ভার্চুয়াল এই অনুষ্ঠানে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি ড. হাবিবুর রহমান ও আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদা সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম