পুরুষকর্মী পাঠানোর নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৬, ২০:০৪আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ২০:১১

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি বাংলাদেশ থেকে পুরুষকর্মী পাঠানোর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার চৌধুরী।আর এমন পরিস্থিতিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের আমন্ত্রণে তিনদিনের সফরে আগামীকাল মঙ্গলবার সৌদি আরবে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি।
পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, অভিবাসনসহ সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে উভয় নেতার মধ্যে আলোচনা হবে।
একই সংবাদ সম্মেলনে খন্দকার ইফতেখার হায়দার চৌধুরী বলেন, সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে পুরুষকর্মী পাঠানোর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে।  গত বছর বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে ডমেস্টিক সার্ভিস ওয়ার্কার্স চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে পুরুষ ও নারী উভয়েই গৃহস্থালি কাজে সৌদি আরবে যেতে পারবে।

তিনি বলেন, ওই সময় সৌদি কর্তৃপক্ষ শুধু নারীকর্মী নিতে আগ্রহী ছিল এবং পুরুষ পাঠানোর বিষয়ে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা ছিল।

ইফতেখার হায়দার চৌধুরী বলেন, গত রমজানের আগে সৌদি আরবে আমাদের ৫০ হাজার নারীকর্মী পাঠানোর কথা ছিল। কিন্তু আমরা পাঠাতে পেরেছি মাত্র ৫ হাজার।এখন পর্যন্ত ২০ হাজার নারীকর্মী পাঠানো হয়েছে।

প্রবাসী কল্যাণ সচিব আরও বলেন, আমরা তাদেরকে বলেছি দুটি কারণে নারীকর্মীরা সৌদিতে যেতে আগ্রহী হচ্ছেন না। এর একটি হচ্ছে অল্প বেতন এবং অপরটি তাদের নিরাপত্তাহীনতা।

সচিব বলেন, আলোচনার পরিপ্রেক্ষিতে আশা করছি সৌদিতে নারীকর্মীদের বেতন বাড়বে এবং তাদের সঙ্গে কোনও পুরুষ আত্মীয়ও যেতে পারবেন।

 

প্রবাসী কল্যাণ সচিব আরও বলেন মালি, পাহারাদার বা ড্রাইভার ইত্যাদি পুরুষদের কাজ। যেসব নারীকর্মী সেখানে যাচ্ছেন তাদের সঙ্গে তার ভাই বা স্বামী গেলে তারা এসব কাজ করতে পারবেন এবং এতে করে নারীকর্মীদের নিরাপত্তা বাড়বে।

/এসএসজেড/এমএসএম /এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান