রিঅ্যাডমিশন চুক্তির বিষয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৬, ২১:১০আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ২১:১৭

ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায় ইউরোপের দেশগুলো। এর জন্য তারা বাংলাদেশের সঙ্গে রিঅ্যাডমিশন নামে একটি চুক্তি করার প্রস্তাব দিয়েছে। এ চুক্তি হলে যে দেশে বাংলাদেশিরা অবৈধভাবে অবস্থান করছে সেখান থেকে বাংলাদেশের পূর্বানুমতি ছাড়াই তাদের ফেরত পাঠানো যাবে।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন এ বিষয়ে বাংলাদেশের অবস্থান খুবই শক্ত। ‘এখন পর্যন্ত ইউরোপ আমাদের এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি এবং যদি দেয় তবে আমাদের মধ্যে অনেক দীর্ঘ আলোচনা হবে।’
তিনি বলেন, এ অঞ্চলে পাকিস্তান রিঅ্যাডমিশন চুক্তি করেছিল। কিন্তু সম্প্রতি তারা চুক্তিটি স্থগিত করেছে।  একই সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ সচিব খন্দকার ইফতেখার হায়দার চৌধুরী বলেন বাংলাদেশ বুদাপেস্ট প্রসেসের অবজারভার হিসেবে যুক্ত আছে।

ইউরোপ ও এর পাশের ৫০ দেশ ও ১০টি সংস্থা নিয়ে বুদাপেস্ট প্রসেস গঠিত। এর মাধ্যমে তারা মাইগ্রেশন বিষয়ক তথ্য আদানপ্রদান করে থাকে এবং ইউরোপের সঙ্গে বিভিন্ন দেশের রিঅ্যাডমিশন চুক্তির বিষয়ে কাজ করে থাকে।

গত নভেম্বরে বুদাপেস্ট প্রসেসের একটি বৈঠক বাংলাদেশে হয় এবং সেখানে অনানুষ্ঠানিকভাবে ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি আলোচিত হয়।

/এসএসজেড/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম