লকডাউনে বিলাসী পণ্যের দোকান খোলার অনুমতি চায় মালিক সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ১৭:০১আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৭:০১

রোজা ও ঈদ সামনে রেখে লকডাউনের এক সপ্তাহ ৪ ঘণ্টার জন্য বিলাসী পণ্যের সকল পাইকারি বাজার খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। শনিবার (৩ এপ্রিল) সারাদেশে লকডাউন ঘোষণার পর এ দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সংগঠনের সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের সঙ্গে কথা বলে দাবিটি জানিয়েছি। তারা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন বলে আমাকে জানিয়েছেন।

কারণ ব্যাখ্যা করে হেলাল উদ্দিন জানিয়েছেন, গত রমজান এবং ঈদে দেশের সকল মার্কেট বন্ধ ছিল লকডাউনের কারণে। এবারও যদি বন্ধ থাকে তাহলে বিলাসী পণ্য বিশেষ করে ঈদের জামাকাপড়, কসমেটিকস ব্যবসায়ীরা মাঠে মারা যাবেন। আপাতত এসব পণ্যের পাইকারি মার্কেট খোলা রাখার অনুমতি চাই আমরা। কারণ এই মুহূর্তে এসব পণ্যের খুচরা বিক্রি শুরু হয়নি। চলছে পাইকারি পর্যায়ের বিক্রি। তাই আমরা এই সুযোগটি দৈনিক মাত্র চার ঘণ্টার জন্য চেয়েছি।

হেলাল বলেন, দেশে বিশেষ করে রাজধানী ও রাজধানীর আশেপাশে মাত্র কয়েকটি (গাউছিয়া, পলঅয়েল, চকবাজার, বাবুবাজার, জামদানী পল্লী, উর্দুরোড ইত্যাদি) এসব বিলাসী পণ্যের পাইকারি মার্কেট। তাই সেখানে স্বাস্থ্যবিধি মেনে দফায় দফায় ১০জন করে ক্রেতার কাছে পণ্য বিক্রি করার কৌশলের কথাও জানিয়েছি।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান