সংক্রমণ বাড়ায় ক্ষতি হবে পোশাক খাতের: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ২০:২৭আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২০:২৭
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রবিবার (৪ এপ্রিল) তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-এর নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
 
সালমান এফ রহমান বলেন, ‘ভেবেছিলাম টিকায় করোনা শেষ হয়ে যাবে। কিন্তু ইউরোপ-আমেরিকাসহ সারাবিশ্বে দ্বিতীয় দফায় করোনার প্রভাব বেড়েছে। এর কারণে পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে।’
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিজিএমইএর নতুন কমিটির জন্য বড় চ্যালেঞ্জ হবে করোনা মোকাবিলা করা।’
 
করোনা মহামারির মধ্যেই রবিবার সকাল ৯টায় তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ঢাকার এক হাজার ৮১২ ভোটারের মধ্যে এক হাজার ৫০৭টি ভোট নেওয়া হয়েছে। চট্টগ্রামের ৪১৩টি ভোটের মধ্যে ৩৯০টি হয়েছে।

৩৫ পরিচালক পদে এবার দুটি প্যানেল অংশ নিয়েছে। একটি হলো ‘সম্মিলিত পরিষদ’, অপরটি ‘ফোরাম’।

/জিএম/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম