ব্যাংকে পরিচালক পুনর্নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২১, ১৩:৪৯আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৩:৪৯

বা‌ণি‌জ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক পদে মেয়াদ শেষে আবারও নিয়োগ দিতে হ‌লে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে এক‌টি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকে পাঠা‌নো  হয়েছে।

৪ এপ্রিল রবিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে ব্যাংক কোম্পানির পর্ষদ সভায় মনোনীত এবং বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত বা পুনর্নির্বাচিত পরিচালকদের নিয়োগ বা পুনর্নিয়োগ বা নিযুক্তি/পুনর্নিযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০১৩ সালের ২৭ অক্টোবর জারি করা ১১ নম্বর সার্কুলারে পরিচালক বলতে মনোনীত বা এজিএমে নির্বাচিত বা পুনর্নির্বাচিত সব পরিচালককে বোঝানো হয়েছে। তবে কিছু ব্যাংক ভিন্নতর ব্যাখ্যা দিয়ে এ নির্দেশনা পরিপালনে বিঘ্ন সৃষ্টি করছে, যা ওই সার্কুলারের মূল উদ্দেশ্য বাস্তবায়ন ব্যাহত করছে। এ কারণে বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিতে নতুন নি‌র্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক।

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম