তৈরি পোশাক খাতে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে অগ্রগতি হয়েছে: আইএলও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ২০:২৮আপডেট : ২৩ মে ২০২১, ২০:২৮

দেশের পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি ও সোশ্যাল কমপ্লায়েন্স প্রতিপালনে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন। রবিবার (২৩ মে) দেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ অফিসে সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

সৌজন্য সাক্ষাতে প্রতিনিধি দলটি বিজিএমইএ সভাপতির সঙ্গে আইএলও ও বিজিএমইএ এর যৌথ উদ্যোগে পোশাক শিল্পে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এছাড়া তারা শিল্পের উন্নয়ন, বিশেষ করে শ্রমিকদের কল্যাণে আইএলও ও বিজিএমইএ-এর যৌথ উদ্যোগে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।

এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পে শ্রম অধিকার নিশ্চিত ও শ্রমিকদের কল্যাণে সহযোগিতা দেওয়ার জন্য আইএলওকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

/জিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম