জিডিপি প্রবৃদ্ধির সংশোধনী দিল বিশ্বব্যাংকের ঢাকা অফিস

গোলাম মওলা
১০ জানুয়ারি ২০১৬, ০৭:২৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১০:০৯

জিডিপি প্রবৃদ্ধির সংশোধনী দিল বিশ্বব্যাংকের ঢাকা অফিস বিশ্বব্যাংকের ওয়াশিংটন অফিসের দেওয়া বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার সংশোধনী দিয়েছে ঢাকা অফিস। সংস্থাটি বলেছে, চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ। এর আগেও তেমনটিই বলেছিল আন্তর্জাতিক সংস্থাটি। তবে সর্বশেষ প্রতিবেদনে ভুলে ৬ দশমিক ৭ লেখা হয়েছিল বলে সংশোধনী দিয়েছে সংস্থাটির ঢাকা অফিস।
উল্লেখ্য, ৬ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস-২০১৬ প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। ওয়াশিংটন থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে দেখানো হয়, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। কিন্তু গত বছরের এপ্রিলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৬ সালের জুন পর্যন্ত ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে। অর্থাৎ প্রথম রিপোর্টের চেয়ে সর্বশেষ রিপোর্টে প্রবৃদ্ধি দশমিক ২ শতাংশ বাড়ানো হয়েছে। কী কারণে প্রবৃদ্ধি ২ শতাংশ বাড়বে তার কোনো ব্যাখ্যা প্রতিবেদনে ছিল না।
এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের অবস্থানেই রয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে কিছুটা ভুল রয়েছে। চলতি বছর শেষে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে। আর পরের অর্থবছর অর্থাৎ ২০১৬-১৭ সালে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু তাদের প্রধান কার্যালয় ভুলে চলতি বছরের জায়গায় পরের বছরের তথ্য বসিয়েছে। তিনি বলেন, এ রিপোর্ট প্রকাশের পর ঢাকা অফিস থেকে সংশোধনী পাঠানো হয়েছে। আশা করছি অনলাইন সংস্করণে শিগগিরই এটি সংশোধন হবে।
৬ জানুয়ারি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টসে বলা হয়, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৭ শতাংশ। ২০১৬-১৭ সালে ৬ দশমিক ৮ শতাংশ এবং ২০১৭-১৮ সালে ৬ দশমিক ৮ শতাংশ।তবে সংস্থাটির ঢাকা অফিস বলেছে, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ, ২০১৬-১৭ সালে ৬ দশমিক ৭ শতাংশ এবং ২০১৭-১৮ সালে ৬ দশমিক ৮ শতাংশ।
গত বছরের এপ্রিলে বাংলাদেশ ডেভেলপমেন্ট নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বিশ্বব্যাংক। তার দুই মাস পর ২০১৪-১৫ অর্থবছর শেষ হয়েছে। আর ওই বছরের ব্যাপারে বিশ্বব্যাংকের পূর্বাভাস ছিল প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৬ শতাংশ।

/এমএসএম/

আপ-এমপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম