ইউএনডিপিতে যোগ দিচ্ছেন নাজনীন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ২১:৩৯ আপডেট : ৩০ জুন ২০২১, ২১:৪৬

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ নাজনীন আহমেদ। তার যোগদানের মধ্য দিয়ে ইউএনডিপিতে এই প্রথম কান্ট্রি ইকোনমিস্ট পদ সৃষ্টি করা হলো। এর আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কর্মরত ছিলেন।

আগামীকাল ১ জুলাই থেকে ইউএনডিপি ঢাকা কার্যালয়ে নতুন যাত্রা শুরু করবেন নাজনীন আহমেদ। এক বছরের জন্য তার লিয়েন (বৈদেশিক চাকরি) মঞ্জুর করেছে সরকার। জানা গেছে, প্রথম ধাপে নাজনীন আহমেদ ইউএনডিপিতে এক বছর দায়িত্ব পালন করবেন। এই সময় তিনি সরকার থেকে কোনও সুযোগ-সুবিধা পাবেন না। পরবর্তীকালে ধাপে ধাপে তার লিয়েনের মেয়াদ বাড়তে পারে।

বর্তমান চাকরি থেকে বিশেষ ছুটি নিয়ে নতুন কর্মস্থলে যাচ্ছেন উল্লেখ করে নাজনীন আহমেদ বলেন, দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিচালিত ইউএনডিপি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে অর্থনীতি বিষয়ক নীতি ও কৌশলগত পরামর্শ দেওয়া এবং ইউএনডিপির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে উন্নয়ন পরিকল্পনায় অংশ নেওয়া আমার মূল কাজ হবে।

গবেষক নাজনীন তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, ছয় মাস ধরে বিভিন্ন ধাপে ইন্টারভিউ দিয়ে শেষ পর্যন্ত এই পদে নিয়োগ পেয়ে আমি খুব খুশি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি বিশেষ করে দারিদ্র বিমোচন, বৈষম্য হ্রাস ভূমিকা রাখতে পারি।

বিআইডিএসের গবেষক হিসেবে সামষ্টিক অর্থনীতি, শ্রমবাজার, শিল্প খাত, আন্তর্জাতিক বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, জেন্ডার- এসব বিষয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন ড. নাজনীন। তিনি সরকারের পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে তিনি সক্রিয় অংশ নিয়েছেন। তিনি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে গঠিত অর্থনীতিবিদ প্যানেলের সদস্য ছিলেন।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সিপিডির নির্বাহী পরিচালক হলেন ড. নাজনীন আহমেদ
শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বাজেট
সর্বশেষ খবর
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা