আজ আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ১১:০৯আপডেট : ১৪ জুলাই ২০২১, ১১:০৯

আজ বুধবার (১৪ জুলাই) ব্যাংক লেনদেন হবে দুপুর আড়াইটা পর্যন্ত।  তবে আগামীকাল থেকে ব্যাংক খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত। অর্থাৎ ঈদের আগের তিন দিন (বৃহস্পতিবার, রবিবার, সোমবার) ব্যাংক খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত। এই তিন দিন লেনদেন পরবর্তী কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

মঙ্গলবার (১৩ জুলাই) এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ঈদের আগে ১৭ ও ২০ জুলাই তৈরি পোশাক শ্রমিকদের বেতন বোনাস ও অন্যান্য ভাতাদি পরিষদের সুবিধার্থে কেবলমাত্র ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখা সমূহ খোলা থাকবে। এই দুইদিন ব্যাংক সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত লেনদেন করা যাবে।

এ ছাড়া আগামী ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন করা যাবে। লেনদেন পরবর্তী কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা ৩টা পর্যন্ত।

/জিএম/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম