ঋণ পরিশোধের নিয়ম আরও শিথিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৯:৪৯আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৯:৪৯

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ পরিশোধ আরও শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। জুন মাসের কিস্তির টাকা গ্রাহক তার ঋণের সর্বশেষ কিস্তির সঙ্গে পরিশোধ করতে পারবেন।  এর আগে ৫ জুলাই এক সার্কুলারে বলা হয়েছিল, আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের জুন মাসের কিস্তির অর্ধেক আগামী ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে তাকে খেলাপি করা যাবে না। পাশাপাশি কিস্তির বাকি অর্ধেক পরের কিস্তির সঙ্গে পরিশোধ করতে হবে। 

করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক এখন সিদ্ধান্ত নিয়েছে জুন মাসের কিস্তির বাকি অংশ গ্রাহক তার ঋণের সর্বশেষ কিস্তির সঙ্গে পরিশোধ করতে পারবেন। তবে কোনও গ্রাহক চাইলে আগেও পরিশোধ করতে পারবেন।

সোমবার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলার বলা হ‌য়ে‌ছে, ঋণ, লিজ, অগ্রিমের বিপরীতে জুন-২০২১ পর্যন্ত প্রদেয় কিস্তিসমূহের ন্যূনতম ৫০ শতাংশ আর্থিক প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ৩১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে পরিশোধ করলে ওই সময়ে ঋণ, লিজ, অগ্রিম বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। এক্ষেত্রে জুন পর্যন্ত প্রদেয় কিস্তির অবশিষ্টাংশ সর্বশেষ কিস্তির সঙ্গে প্রদেয় হবে। এছাড়া অন্যান্য কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম