রাবিতে গভর্নর ড. আতিউর রহমান

রাজনৈতিক সহনশীলতা থাকলে দেশ সমৃদ্ধির দৌড়ে প্রথমে থাকবে

রাজশাহী প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৬, ২৩:৪৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ২৩:৫১

ড. আতিউর রহমান শুধু দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলেই বাংলাদেশ সমমানের দেশগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, রাজনীতিতে সহনশীলতা যদি নিশ্চিত হয়, তাহলে নিঃসন্দেহে আমরা সমৃদ্ধির দৌড়ে প্রথম সারিতেই থাকব। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের হীরক জয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির অন্যতম ভরসা হয়ে উঠেছে। বর্তমানে  দেড় শতাধিক দেশে কর্মরত প্রায ৯৫ লাখ প্রবাসী বছরে রেমিট্যান্স পাঠাচ্ছেন ১৫ বিলিয়ন ডলারের বেশি। রেমিট্যান্স আহরণে বাংলাদেশ এখন বিশ্বে সপ্তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয়। বৈদেশিক অর্থনৈতিক খাতের এই শক্তির জোরেই আমরা ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন করে চলেছি। তিনি আরও বলেন, সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশকে ৭ কোটি মানুষের খাদ্যের জন্য বিদেশে হাত পাততে হতো। এখন আর সেই পরিস্থিতি নেই। বর্তমানে তিন কোটি ৮৪ লাখ টন খাদ্য উৎপাদন হচ্ছে। ‘তলাবিহীন ঝুড়ি’ নয় বরং বাংলাদেশের ওই ঝুড়ি এখন খাদ্য ও বিদেশি মুদ্রায় পরিপূর্ণ হয়ে উপচে পড়ছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য এবং অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ফজলে হোসেন বাদশা বলেন, ‘অর্থনৈতিক শক্তি এখন আর কোনও দেশের কুক্ষিত নয় এটা বিভক্ত হয়ে পড়েছে। তাই চাইলেই এখন একটি দেশ অন্য কোনও দেশের ওপর অর্থনীতির দাপট দেখাতে পারবে না। পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে আর সেটা খুব দ্রুত।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের