এলপিজির মূল্য তালিকা টানানো শুরু হয়েছে

সঞ্চিতা সীতু
০৬ জানুয়ারি ২০২২, ১০:০০ আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৭:৫৯

এলপিজির জন্য নির্ধারণ করা দামের তালিকা দোকানে প্রদর্শনের নির্দেশ বাস্তবায়ন শুরু হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত সোমবার (৩ জানুয়ারি) চলতি মাসের দাম ঘোষণার বিষয়ে সংবাদ সম্মেলনে এ আদেশ দেয়। কমিশন জানুয়ারির জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেছে। সে আদেশের সঙ্গেই এলপিজি, অটোগ্যাস এবং বাসাবাড়িতে ব্যবহার করা এলপিজির তালিকা কীভাবে নির্ধারণ করা হবে তাও জানানো হয়।

গত দুদিন ধরে বেশ কিছু দোকানে এই তালিকা দেখা গেছে। এরমধ্যে এগিয়ে আছে বসুন্ধরা ও ওরিয়নের এলপিজি বিক্রি করা দোকানগুলো।

এ বিষয়ে জানতে চাইলে বিইআরসির সদস্য মকবুল ই ইলাহী বলেন, ‘আমরা বসুন্ধরাসহ বেশ কিছু কোম্পানির সঙ্গে আলোচনা করেছি, যাতে তাদের কোম্পানির এলপিজি বিক্রি করা দোকানগুলোতে কমিশনের নির্ধারণ করা দামের তালিকা প্রদর্শন করা হয়। ইতোমধ্যে অনেকেই কাজ শুরু করেছেন। আশা করছি, সবাই এই তালিকা প্রদর্শন শুরু করবে।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির নির্ধারিত দামের ঘোষণা দিচ্ছে কমিশন। কিন্তু প্রথম দিকে দেশের বাজারের কোথাও এই দামে এলপিজি বিক্রি হতো না। ব্যবসায়ীরা তাদের দাবি অনুযায়ী, পরিচালন ব্যয়সহ অন্য ব্যয় নির্ধারণ না করার অনুযোগ করছিল।

এরপর বছরের মধ্যভাগে আবার গণশুনানি করে এলপিজি অপারেটরদের কিছু দাবির প্রতি সহানুভূতিশীল আচরণ করে নতুন দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। তখন অনেকটা অনুরোধের সুরেই বিইআরসি চেয়ারম্যান অপারেটরদের বলেন, আপনারা এবার নিজেরা একটা ঘোষণা দিন, যাতে এই দামে এলপিজি বিক্রি হয়।

সেই অনুরোধে কিছু কিছু অপারেটর সাড়া দিলেও, বেশিরভাগ আগের মতোই ছিল এতদিন। এখন অপারেটররা বলছেন, আমরা বিইআরসির নির্ধারিত দামেই এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রির পাশাপাশি দামের তালিকা টানানোর বিষয়ে নির্দেশনা দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে বসুন্ধরা এলপি গ্যাসের হেড অফ সেলস জাকারিয়া জালাল বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেক এলাকায় এই তালিকা প্রদর্শনের নির্দেশ দিয়েছি। যারা আমাদের এলপি গ্যাস বিক্রি করছে তারা এই তালিকা টানানো শুরু করেছে। ঢাকাসহ ভোলা, পাবনা, বরিশাল, বগুড়া, নরসিংদীসহ বেশ কিছু শহরের দোকানে তালিকা প্রদর্শন শুরু হয়েছে। দুয়েক দিনের মধ্যে সবাই প্রদর্শন করবে বলে আশা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে ওরিয়ন গ্যাস লিমিটেডের হেড অব অপারেশন অনুপ কুমার সেন বলেন, ইতোমধ্যে আমরা কমিশন আদেশ বাস্তবায়নে কাজ শুরু করেছি। খুচরা বিক্রেতাদের দামের তালিকা টানানোর বিষয়ে জোর দেওয়া হচ্ছে। ঢাকাসহ রূপগঞ্জ, নারায়ণগঞ্জসহ বরিশাল, খুলনা বিভাগের অনেক জায়গায় তালিকা প্রদর্শনের উদ্যোগ নিয়েছি।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
এলপিজির আঁচে কমছে রান্নার আইটেম
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সর্বশেষ খবর
‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা
‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’, হুঁশিয়ারি দিয়ে প্রেসক্লাব ছাড়লেন অটোচালকরা
‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’, হুঁশিয়ারি দিয়ে প্রেসক্লাব ছাড়লেন অটোচালকরা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের