প্রতিবারের মতো এবছরও বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংক গ্রাহক ও দর্শনার্থীর জন্য বিশেষ সেবা প্রদান করছে। গ্রাহক ও দর্শনার্থীদের পদচারণায় মূখর হয়ে উঠেছে ব্যাংকের প্যাভিলিয়ন।
মেলায় এসে ব্যাংকিং সেবা ও তথ্য জানতে পেরে আনন্দিত হয়েছেন আগত দর্শনার্থীরা। ক্রেতা-দর্শকদের জোয়ারে শেষ মুহূর্তে জমে উঠেছে মেলা। আগামী ৩১ জানুয়ারি শেষ হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৬।
মেলার মূল প্রবেশদ্বারেই চোখ আটকে যায় ইসলামী ব্যাংকের নয়নাভিরাম প্যাভিলিয়নে। নান্দনিক সৌন্দর্য ও বর্ণিল রংয়ের এক শিল্পকর্ম।
নানা বর্ণের ফুল কনক্রিটে মোড়ানো নগরবাসীকে একটু হলেও নিয়ে যায় প্রকৃতির কাছাকাছি। একপাশে রয়েছে স্বচ্ছ পানির ফোয়ারা। পাশেই গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজনে রয়েছে এটিএম বুথ ও টাকা জমাদান (আইডিএম) মেশিন।
নগদ টাকা বহনের ঝুঁকি এড়িয়ে ব্যবসায়ীরাও প্রতিদিন পণ্য বিক্রির টাকা ব্যাংকে জমা রাখছেন। মেলায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলছেন ব্যবসায়ী, গ্রাহক ও দর্শনার্থীরা। ব্যাংকিং সেবা ও তথ্য জানার সুযোগ পাওয়ায় দর্শনার্থীদের ভীড় লেগেই আছে প্যাভিলিয়নে। ভিড় সামলাতে ব্যাংকের কর্মকর্তারা প্রতিনিয়ত ব্যস্ত সময় পার করছেন।
গ্রাহকের চাহিদানুযায়ী ব্যাংকের যে কোনও শাখায় নতুন অ্যাকাউন্ট খোলা, এমক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টও খোলা, অ্যাকাউন্ট ব্যালান্স জানাসহ জমা মেশিনের (আইডিএম) মাধ্যমে টাকা জমা ও উত্তোলন করা যাচ্ছে এ প্যাভিলিয়নে।
/এসআই/এনএস/








