ঈদের পর খুলেছে ব্যাংক, লেনদেন হবে ৪টা পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২২, ১৩:৩৪আপডেট : ০৫ মে ২০২২, ১৩:৫৭

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে খুলে‌ছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। আজ বৃহস্পতিবার (৫ মে) থে‌কে পূর্ণ‌দিবস অর্থাৎ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। ব্যাংকের অফিস খোলা থাক‌বে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সাধারণত রমজান মাসে রোজা রাখার সু‌বিধা‌র্থে ব্যাং‌ক লেন‌দেন ও খোলা রাখার সময়সূ‌চি প‌রিবর্তন করা হয়। এবারও রোজার মধ্যে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়েছে। আর অফিস চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর আগের নিয়মে ব্যাং‌কের লেন‌দেন হচ্ছে। 

এদিকে শেয়ারবাজারেও লেনদেন হবে স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজান মাসে শেয়ারবাজা‌রে লেনদেন হ‌য়েছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

ছবি: সাজ্জাদ হোসেন

গত মঙ্গলবার (৩ মে) দেশে উদযাপিত হয় ঈদুল ফিতর। বুধবার ঈদের ছুটি শেষ হয়। ছুটি শেষে বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছেন সরকা‌রি বেসরকা‌রি কর্মকর্তা-কর্মচা‌রীরা। ত‌বে ঢাকার বাইরে যারা ঈদ উদযাপনে গেছেন এর ম‌ধ্যে বেশিরভাগ কর্মী ৫ মে (বৃহস্প‌তিবা‌র) ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে ব্যাং‌কিং কার্যক্রম পুরোপুরি চালু হতে আগামী রবি (৮ মে) ও সোমবার (৯ মে) লেগে যাবে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী