ছুটির দিনে ই-মানি ও নগদ অর্থ লেনদেন করতে পারবে মোবাইল ব্যাংকিংয়ের ডিস্ট্রিবিউটররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫২

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানের এজেন্টের কাছ থেকে ডিস্ট্রিবিউটররা ই-মানি এবং নগদ অর্থ লেনদেন করতে পারবে। তবে একদিনে সর্বোচ্চ ৫০ লাখ টাকার বেশি লেনদেন করতে পারবেন না।

রবিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের (এমএফএসপি) কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সাপ্তাহিক বা সরকারি ছুটির দিন ব্যাংক সেবা বন্ধ থাকার সময়ে এমএফএস ডিস্ট্রিবিউটররা ই-মানি লিফটিং (ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ জমার বিপরীতে ই-মানি গ্রহণ) বা ই-মানি রিফান্ড (ই-মানি ফেরত দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে নগদ অর্থ উত্তোলন) করতে পারে না। ফলে এমএফএস এজেন্ট পয়েন্টে নগদ অর্থ এবং ই-মানির সরবরাহ বিঘ্নিত হচ্ছে। যার কারণে গ্রাহকরা নিরবচ্ছিন্ন সেবা পাচ্ছেন না।

এই সমস্যা সমাধানে সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে এমএফএস এ পর্যাপ্ত নগদ অর্থ এবং ই-মানির সরবরাহ নিশ্চিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডাররা আন্তঃডিস্ট্রিবিউটর ক্যাশ ম্যানেজমেন্ট পদ্ধতি অনুসরণ করে আন্তঃডিস্ট্রিবিউটর ই-মানি এবং নগদ অর্থ স্থানান্তরের ব্যবস্থা চালু করতে পারবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের