ফ্যামিলি কার্ডে সেপ্টেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:০১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:১০

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির পরিস্থিতি মোকাবিলায় নিম্ন আয়ের এক পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগ করে দিচ্ছে সরকার। রবিবার (১১ সেপ্টেম্বর) চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।  

রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। এসময় অতিরিক্ত সচিব (আইআইটি) এ কে এম আলী আহাদ খান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, উত্তর সিটি করপোরেশন এর ২৪ নং ওয়ার্ডের কমিশনার আলহাজ সফিউল্লাহ (সফি), টিসিবির প্রধান কার্যালয়ের পরিচালক, সচিব, প্রধান কর্মকর্তারাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তপন কান্তি ঘোষ বলেন, টিসিবির মাধ্যমে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে। প্রতি মাসেই এই পণ্য দেওয়া হবে। 

ফ্যামিলি কার্ডে সেপ্টেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু

তিনি বলেন, ‘১ কোটি পরিবারকে মাসে একবার করে পণ্য দিতে বছরে প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হয়। সব দিক চিন্তা করে ও টিসিবির সক্ষমতা বিবেচনা নিয়ে ভবিষ্যতে মাসে ২ বার পণ্য দেওয়া যায় কিনা মন্ত্রণালয় তা দেখবে।’

প্রতিটি কার্ডের বিপরীতে একজন ২ লিটার তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারছেন ৪০৫ টাকা প্যাকেজে। ঢাকার প্রায় ৩০০ ডিলার এবং দেশব্যাপী প্রায় ৩ হাজার ৫০০ ডিলারের মাধ্যমে সারা মাসব্যাপী বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।

ফ্যামিলি কার্ডে সেপ্টেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু

রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ি দীপিকার মোড়ের নবী হোসেন জেনারেল স্টোরে গিয়ে দেখা যায়, ফ্যামিলি কার্ডের বিপরীতে ভর্তুকি মূল্যে সেখানে সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১১০ টাকা, প্রতি কেজি ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকা কেজি দরে।

টিসিবি জানিয়েছে, দেশের বাইরে থেকে আসা সাপেক্ষে ঢাকা মহানগরীতে পেঁয়াজ বিক্রি করা হবে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
দ্রব্যমূল্য: কাগজে স্বস্তি, বাজারে অস্বস্তি
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
সর্বশেষ খবর
ক্রেতা সেজে যোগাযোগ করলো পুলিশ, গিয়ে দেখলো অটোরিকশার গ্যারেজ অস্ত্র তৈরির কারখানা
ক্রেতা সেজে যোগাযোগ করলো পুলিশ, গিয়ে দেখলো অটোরিকশার গ্যারেজ অস্ত্র তৈরির কারখানা
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধ: পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধ: পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব
প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে ভারত সফর করবেন: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে ভারত সফর করবেন: হুমায়ুন কবির
সীমান্তের ওপারে আমরা কাউন্টার পার্টকেও দেখতে পাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তের ওপারে আমরা কাউন্টার পার্টকেও দেখতে পাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন