ডেল্টা লাইফ ইন্সুরেন্সে প্রশাসক প্রত্যাহার, দায়িত্ব পেলো নতুন পর্ষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্স থেকে প্রশাসক প্রত্যাহার করে নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একইসঙ্গে বেশ কিছু শর্ত দিয়ে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানির পরিচালনায় নতুন পর্ষদকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে নতুন পর্ষদ দায়িত্ব পালন করবে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুটি পৃথক আদেশে প্রশাসক প্রত্যাহার এবং কোম্পানিটি পরিচালনার নতুন পর্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে। দুটি আদেশেই সই করেছেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক শাকিল আখতার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডেল্টা লাইফের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে হাফিজ আহমেদ মজুমদার এবং ভাইস চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মো. জুনায়েদ শফিক দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেল্টা লাইফের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান, ডেল্টা লাইফের সাসপেন্ডেড পরিচালনা পর্ষদে থাকা সুরাইয়া রহমান ও জেয়াদ রহমান। এদের পাশাপাশি সাকিব আজিজ চৌধুরী, চাকলাদার রেজানুল আলম এবং সাকিব আজাদ কোম্পানিটির নতুন পরিচালনা পর্ষদে রয়েছেন।

নতুন পর্ষদকে দেওয়া শর্ত

প্রচলিত আইন অনুযায়ী পরিচালনা পর্ষদ কর্তৃক সব কার্যক্রম সম্পাদন করতে হবে। কোম্পানির আর্থিক বিবাদী সম্পর্কিত তথ্যাদি উদঘাটনে নতুন করে অডিট ফার্মের মাধ্যমে কার্যক্রম সম্পাদন করতে হবে। ইতোপূর্বে নিরীক্ষিত বিষয়াবলি শুনানি সাপেক্ষে নিষ্পত্তি করতে হবে। পুনর্গঠিত পরিচালনা পর্ষদ কর্তৃক দ্রুততম সময়ের মধ্যে এক বছরের ব্যবসায়িক কৌশলপত্র প্রদান করতে হবে এবং তার অগ্রগতি প্রতিমাসে কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে। বিমা আইন ও অন্যান্য আরোপিত বিধিনিষেধ পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে অতিদ্রুত একজন দক্ষ এবং গ্রহণযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে হবে। পূর্বে যদি কোনও অনিয়ম চিহ্নিত হয়ে থাকে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে মতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক পূর্বে আরোপিত জরিমানা আইন অনুযায়ী বিবেচিত হবে। পুনর্গঠিত পরিচালনা পর্ষদ কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভা আগামী ৩১ ডিসেম্বর মধ্যে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে মন্ত্রণালয়ের একজন উপযুক্ত প্রতিনিধিকে (যুগ্ম সচিবের নিম্নে নয়) নিয়োজিত করা হবে।

প্রসঙ্গত, অনিয়মের অভিযোগে গত বছরের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ স্থগিত করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সেই সঙ্গে আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে গত দেড় বছরে ৩ দফায় প্রশাসক পরিবর্তন করা হয়। বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন আইডিআরএ’র সাবেক সদস্য কুদ্দুস খান।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান